To serve and protect all with integrity, impartiality and innovation.

Asansol
Joined January 2012
Asansol Durgapur Police retweeted
11
21
2
151
8,670
Asansol Durgapur Police retweeted
শুভ মহাষ্টমী
7
20
332
12,106
Asansol Durgapur Police retweeted
শুভ মহাষষ্ঠী
6
24
1
215
10,186
Asansol Durgapur Police retweeted
কিশোরীকে ধর্ষণ— ৮ বছরের কারাবাস অভিযুক্তের ঘটনা বছর খানেক আগের। সকালবেলা বাড়িতে একাই ছিল কিশোরী। মা গিয়েছিলেন কাজে। আর সেই সুযোগেই প্রতিবেশী বিনোদ খড়িয়া ঢুকে পড়ে বাড়িতে। জোরপূর্বক ধর্ষণ করে মেয়েটিকে। এরপর চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কাউকে কিছু জানাতে বারণ করে দেয় সে। কিন্তু সন্ধ্যেবেলা মা কাজের থেকে ফিরলে কাঁদতে কাঁদতে তাঁকে সবটা জানায় কিশোরী। আলিপুর পুলিশ জেলার শামুকতলা থানার ঘটনা। মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে ওই থানার অফিসার তৎকালীন সাব-ইনস্পেক্টর বর্তমানে ইনস্পেক্টর দীপঙ্কর সাহা আসামিকে গ্রেফতার করেন। এরপর পূর্ণাঙ্গ তদন্ত করে চার্জশীট জমা করেন। মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। মহামান্য আদালত আসামিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। @SPAlipurduar
2
7
20
2,916
Asansol Durgapur Police retweeted
জমি বিবাদের জেরে খুন: অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল গাইঘাটা থানা এলাকার ঝিকরা গ্রামের বাসিন্দা ভরত সরকার এবং তাঁর প্রতিবেশী উত্তম ঢালির মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সেই বিবাদ একদিন চরম পরিণতি নেয়। ২৩ মে, ২০২৪। সকাল ৯ টা নাগাদ ভরত বাবুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় উত্তম ঢালির, এক কথা, দু'কথা হতে হতে পরিস্থিতি চরম আকার ধারণ করে। একসময় গিয়ে হঠাৎ উত্তম ঢালি লোহার শাবল নিয়ে বৃদ্ধ ভরত বাবুর দিকে ছুটে আসে এবং বারবার মাথায়, ঘাড়ে কোপ বসাতে থাকে। ভরত বাবুকে আশেপাশের লোকজন বাঁচাতে আসলে তাদেরকেও জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উত্তম। ভরত বাবুকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানান মৃত ভরত সরকারের মেয়ে। সাব-ইন্সপেক্টর মহিরুদ্দিন হালসানার তত্ত্বাবধানে দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে কয়েক মাসের মধ্যেই আদালতে চার্জশীট জমা পড়ে। মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্ত উত্তম ঢালিকে দোষী সাব্যস্ত করে ২৫,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @SP_Bongaon_PD
1
8
15
11,792
Asansol Durgapur Police retweeted
হারানো ফোন ফিরে পাওয়া চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।
3
11
33
12,081
Asansol Durgapur Police retweeted
5
85
1
981
20,758
Asansol Durgapur Police retweeted
নাবালিকাকে ধর্ষণের দায়ে আত্মীয়ের আমৃত্যু কারাদণ্ড ৩১ আগস্ট, ২০২৫। গোপালনগর থানার ঘটনা। ঘটনার দিন দুপুরে বাড়ির সবাই পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল ১৪ বছরের নাবালিকা। এই সুযোগে বাড়িতে ঢুকে খুড়তুতো জ্যাঠা কমলেশ বালা ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং হুমকি দেয়, কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেবে। নির্যাতনের ফলে নাবালিকাটি মানসিক ও শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আসল ঘটনাটি সবার সামনে আসে। নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার সাব-ইন্সপেক্টর বিল্টু মিত্রের উপর। তিনি অভিযুক্তকে কয়েক দিনের মধ্যেই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা করেন। অভিযুক্ত কমলেশ বালা পূর্বেও ধর্ষণের অপরাধে ১৬-১৭ বছর হাজতবাস করেছে, কিন্তু এরপরেও তার কোনও চরিত্রগত পরিবর্তন হয়নি। মামলার সমস্ত দিক বিবেচনা করে মহামান্য আদালত অভিযুক্ত কমলেশ বালাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন। @SP_Bongaon_PD
7
18
1
82
9,469
Asansol Durgapur Police retweeted
৭ বছরের বাচ্চাকে ধর্ষণ ও খুন: মূল অভিযুক্তের ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড সহযোগীদের ১৫ অক্টোবর, ২০২৪। আলিপুরদুয়ার পুলিশ জেলার জয়গাঁও থানার গুয়াবাড়ি এলাকার ঘটনা। সন্ধ্যায় চাউমিন খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের একটি বাচ্চা মেয়েকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ডালডাবাড়ি মাঠে নিয়ে যায় প্রতিবেশী বাবলু মিয়া। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মজিবুল ইসলাম, মনির হোসেন ও জাইদুল ইসলাম। চার অভিযুক্ত মিলে মেয়েটির উপর নারকীয় গণধর্ষণ চালায়। এরপর প্রমাণ লোপাটের তাগিদে তাকে গলা টিপে খুন করে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন অর্থাৎ ১৬ অক্টোবর নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়গাঁও থানায় মামলা রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর সুবিমল বর্মন। তিনি দ্রুত তদন্তে নেমে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা করেন। সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত মূল অভিযুক্ত বাবলু মিয়াকে ফাঁসির সাজা এবং মজিবুল ইসলাম, মনির হোসেন ও জাইদুল ইসলামকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নাবালিকার পরিবারের জন্য ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। @SPAlipurduar
49
191
22
1,247
31,314
Asansol Durgapur Police retweeted
No stuntbaazi on roads!
1
23
1
71
29,096
Asansol Durgapur Police retweeted
নৃশংস হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের গভীর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিমা দাসের বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী মাধাই দাস। এরপর পুরনো ক্ষোভের জেরে ঘুমন্ত প্রতিমা দেবীর উপর এলোপাথাড়ি কাটারির কোপ চালায় সে। পাশেই ঘুমিয়ে থাকা প্রতিমা দেবীর ছেলে সঞ্জিত দাসকেও রেহাই দেয়নি অভিযুক্ত। তার মাথাতেও পরপর কোপ পড়তে থাকে। মা ও ছেলের আর্তনাদে আশপাশের লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাধাই। আহত দু’জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রতিমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন এবং দ্রুত সঞ্জিত দাসের চিকিৎসা শুরু করা হয়। সেই ভয়ানক ঘটনায় নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী দুর্গম দাস। মামলার তদন্তভার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর নির্মল চক্রবর্তী (বর্তমানে, অবসরপ্রাপ্ত)। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত শুরু করে অভিযুক্ত মাধাই দাসকে গ্রেফতার করেন। পরবর্তীতে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশীট দাখিল করা হয়। সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্ত মাধাই দাসকে দোষী সাব্যস্ত করে ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @BirbhumPolice
1
13
26
37,955
Asansol Durgapur Police retweeted
3
26
1
80
44,892
Asansol Durgapur Police retweeted
ফেনসিডিল পাচার কাণ্ডে অভিযুক্তের ১০ বছরের সাজা ১ নভেম্বর, ২০২৩। পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চলাকালীন মানকর ব্রিজের কাছে একটি মিনি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। কাঁকসা থেকে গাড়িটি করিমপুর হয়ে বাংলাদেশ সীমান্তের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ির চালক বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করা হয়। ঘটনার পর বুদবুদ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। প্রথমে মামলার তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর নির্মল হাঁসদা (অবসরপ্রাপ্ত) এবং পরবর্তীতে সাব-ইন্সপেক্টর হেমন্ত দত্ত। দ্রুত তদন্তে নেমে তদন্তকারীরা এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখেন। তদন্ত শেষে জমা পড়ে চার্জশিট। সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত বাপ্পা মণ্ডলকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। @Cpadpc
1
15
16
18,381
Asansol Durgapur Police retweeted
হারানো ফোন ফিরে পাওয়া চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।
5
18
2
30
21,055
Asansol Durgapur Police retweeted
নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড প্রতিবেশীর ২০২২ সালের ৪ মার্চ। সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরে বাবা-মায়ের জন্য বাড়ির সামনে অপেক্ষা করছিল ৯ বছরের মেয়েটি। বাবা-মা তখন বাজারে গিয়েছিলেন। অনেকটা সময় একা দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে প্রতিবেশী শেখ সাকির তাকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে তুলে নেয়। মেয়েটিও প্রতিবেশী কাকার কথায় বিশ্বাস করে সাইকেলে ওঠে। এরপর তাকে নির্জন রাস্তার পাশে একটি পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে পালিয়ে যায়। বাচ্চাটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বাড়ি ফেরার পর সবটা জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সুন্দরবন পুলিশ জেলার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তদন্তের দায় ভার গ্রহণ করেন সাগর থানার সাব-ইন্সপেক্টর অভিজিৎ ব্যানার্জি। তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং আদালতে চার্জশীট জমা দেন। সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। নাবালিকার উপর এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত শেখ সাকিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। @PoliceSundarban
3
18
35
7,002
Asansol Durgapur Police retweeted
বয়সের ভারে ক্লান্ত বাবা-মা। অথচ জীবনের শেষ সময়ে নিজের সন্তানদের কাছ থেকেই পেলেন অমানবিকতার উপহার। সমস্ত টাকা-পয়সা, জমি- বাড়ি আত্মসাৎ করে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা। অসুস্থ বাবা-মায়ের ঠাঁই হয় বাসস্ট্যান্ডে, মাথার উপর ছাদ বলতে ছিল একটি ত্রিপল। কৃষ্ণনগর জেলা পুলিশের সহায়তায় অবশেষে সেই অসহায় বাবা-মা ফিরে পেলেন তাঁদের বাড়ি। ফিরে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। সন্তানের কাছে বাবা-মা শুধু দায়িত্ব নন—তাঁদের জন্যই আমাদের অস্তিত্ব। তাই জীবনের শেষ প্রান্তে গিয়ে তাঁদের যেন অসহায় হয়ে রাস্তায় দিন কাটাতে না হয়! @KrishnanagarPD
41
162
5
861
51,198
Asansol Durgapur Police retweeted
On 11 February 2024, the Special Task Force (STF), West Bengal, intercepted a 12-wheeler truck in the Mukundapur area under Nabadwip Police Station in Nadia district and detained two persons, namely Alam Mondal and Alamin Mondal. During the search of the vehicle, a total of 447.2 kg of ganja (cannabis) was recovered from a specially constructed secret chamber concealed inside the truck. After completion of the investigation, the Investigating Officer, Mohitosh Roy, submitted the charge sheet before the competent court.Following the conclusion of the trial, on 22 September 2026, the Hon’ble Additional District & Sessions Judge, 1st Court, Krishnanagar, convicted both accused persons and sentenced each of them to 20 years of Rigorous Imprisonment (RI) and a fine of ₹2,00,000/-. In default of payment of the fine, each convict shall undergo an additional 6 months of Rigorous Imprisonment (RI) and shall also be liable to pay an additional fine of ₹1,00,000/-. This investigation and successful conviction by the STF, West Bengal, marks a significant achievement in the collective endeavour towards building a Drug-Free India (Nasha Mukt Bharat). #SayNoToDrugs
1
20
39
35,097
Asansol Durgapur Police retweeted
ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান! সিভিক ভলান্টিয়ার নিয়োগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো পোস্ট ও নিয়োগ বিজ্ঞপ্তি। এই ধরনের পোস্টে বিশ্বাস করে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করুন। ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কোনও অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কারও সঙ্গে নিজের ব্যক্তিগত বা ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। নিয়োগের নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কোনও সন্দেহজনক পোস্ট যাচাই না করে শেয়ার করবেন না। মনে রাখবেন, ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারকরা আপনার টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। সচেতন থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখুন। @MedinipurSp
2
20
55
30,204
Asansol Durgapur Police retweeted
Replying to @MedinipurSp
@MedinipurSp স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং রামনগর থানা যৌথ ভাবে ওড়িশার জলেশ্বর থেকে আসা একটি তিন-চাকার গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে। অন্যদিকে, @Cpadpc অন্তর্গত কুলটি থানাও প্রচুর গাঁজা বাজেয়াপ্ত করেছে। তিনজন মহিলা সহ গ্রেফতার মোট ৭ জন। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
1
15
31
3,105
Asansol Durgapur Police retweeted
তরুণীকে যৌন নিগ্রহ — ৩ বছরের কারাদণ্ড প্রতিবেশীর সালটা ২০১৯। জলপাইগুড়ি জেলা পুলিশের মেটেলি থানা এলাকার ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও সকাল হতেই সংসার চালানোর জন্য কাজে বেরিয়ে গিয়েছিলেন ১৭ বছরের তরুণীর বাবা-মা। বাড়িতে একাই ছিল মেয়েটি। সেই সুযোগে প্রতিবেশী মিলন ওঁরাং তরুণীর বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে বাবা মা বাড়িতে ফিরলে সবটা জানায় তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে ২০ মার্চ মেটেলি থানায় অভিযোগ জানান মেয়েটির বাবা। নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হলে তদন্তের ভার গিয়ে পড়ে ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর কুশাং টি. লেপচার উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন। সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তের জন্য ৫,০০০ টাকা জরিমানাসহ ৩ বছরের কারাদণ্ড ধার্য করেন। @JPG_Police
14
25
10,953